কিশোরগঞ্জে ফসল রক্ষা বাঁধ সংস্কারে স্বস্তিতে বুক বাঁধছেন হাওরের কৃষকরা
আব্দুর রউফ ভুইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি- কিশোরগঞ্জ হাওড়ের মাঠে মাঠে এখন সবুজের সমারোহ। কিছু দিন পরেই সোনালী ধানে ভরে উঠবে বিস্তৃর্ণ হাওড়।
কিশোরগঞ্জে বোরো মৌসুমকে সামনে রেখে হাওড়ে নির্মাণ করা ফসল রক্ষা বাধগুলোর সংস্কার কাজ চলছে পুরোদমে। ফসল রক্ষা বাঁধের রক্ষণাবেক্ষণ কাজ যথা সময় সম্পন্ন হলে হাওরে আগাম বন্যার পানি থেকে কৃষকদের ফসল নিরাপদে তাদের গোলায় তুলে নিতে পারবে বলে আশা করছেন হাওর কৃষকরা।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় কাজের বিনিময়ে টাকা প্রকল্পের আওতায় স্থানীয় জন প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিসহ কৃষকদের সমন্বয়ে পিআইসির মাধ্যমে বাঁধ মেরামত কাজ বাস্তবায়ন করছে জেলা পানি উন্নয়ন বোর্ড।জেলার পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জেলার ৯টি উপজেলার হাওরে ২৩ কোটি টাকা ব্যায়ে ১৫০ কিলোমিটার ফসলরক্ষা বাঁধের সংস্কার কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে। হাওরে পানি আসার আগেই ফসল রক্ষাবাদের সংস্কার কাজ সম্পন্ন হলে আগাম বন্যা থেকে জমির ফসল রক্ষা পাবে বলে আশা করছেন হাওরের কৃষকরা। জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দুজ্জামান নাহিদ সংবাদ মাধ্যমকে জানান কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের দলুয়ারখোলা হতে শিমুলতলী পর্যন্ত সাড়ে ৯ কিলোমিটার ফসল রক্ষাবাদের রক্ষণাবেক্ষণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে করে করগাও ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার হাওড় অঞ্চলের কৃষক পরিবারগুলো তাদের বৈশাখী ফসলের ধান নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে তুলে নিতে পারবে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































